বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহূত ওয়েবসাইট কোনটি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনটি, অথবা নিজের ওয়েবসাইটটির অবস্থান দেশে-বিদেশেকত (র্যাঙ্ক)—সেটা জানতে চান? কোনো চিন্তা নেই, জানা যাবে খুব সহজে। এ জন্য ওয়েবভিত্তিক তথ্য প্রতিষ্ঠান অ্যালেক্সার (www.alexa.com) ওয়েবসাইটে যেতে হবে।
এর প্রথম পৃষ্ঠা থেকে ‘টপ সাইট’-এ ক্লিক করে নতুন পেজে যেতে হবে। এখানে ‘গ্লোবাল’-এ ক্লিক করলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ৫০০ ওয়েবসাইটের তালিকা পাওয়া যাবে। অ্যালেক্সার হিসাবমতে, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো গুগল। এরপরই দুই ও তিনে রয়েছে যথাক্রমে ফেসবুক এবং ইউটিউব। বাংলাদেশে কোন ওয়েবসাইট বেশি জনপ্রিয়, সেটাও চাইলে দেখতে পারবে। এ জন্য ‘বাই কান্ট্রি’ লিঙ্কে ক্লিক করলে সব দেশের একটি তালিকা আসবে। এখান থেকে বাংলাদেশ নির্বাচন করে দিলেই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটের একটি তালিকা দেখা যাবে। আলেক্সার হিসাবমতে বাংলাদেশ থেকে যেসব ওয়েবসাইট সবচেয়ে বেশি দেখা হয়, তাতে সবার প্রথমে রয়েছে গুগল। এর পরে ২ থেকে ৬ নম্বরে রয়েছে যথাক্রমে ফেসবুক, ইউটিউব, ইয়াহু, গুগল-বাংলাদেশ ও ব্লগস্পট। এর পরে ৭ নম্বর স্থানে রয়েছে একটি বাংলাদেশি ওয়েবসাইট প্রথম আলো। এ তালিকায় বাংলাদেশি আরও বেশ কিছু ওয়েবসাইট স্থান করে নিয়েছে। যেমন ৮, ১০ ও ১১ নম্বরে রয়েছে যথাক্রমে বিডিনিউজ ২৪, বাংলাদেশ নিউজ ২৪ ও সামহোয়্যার ইন ব্লগ।
অ্যালেক্সা থেকে চাইলে ক্যাটাগরি ভিত্তিতেও সেরা ওয়েবসাইটের তালিকা দেখা সম্ভব। এ জন্য ‘বাই ক্যাটাগরি’ লিংকে গিয়ে তালিকা থেকে ক্যাটাগরি, সাব-ক্যাটাগরি নির্বাচন করে দিতে হবে। আর যদি জানতে চান আপনার ব্যক্তিগত ওয়েবসাইটটির অবস্থান কত, তা-ও জানা সম্ভব। এ জন্য অ্যালেক্সা ওয়েবসাইটের সার্চ বারে ওয়েবসাইটের ওয়েব ঠিকানা লিখে সার্চ দিন। তাহলেই বাংলাদেশে অথবা বিশ্বে সেই সাইটের অবস্থান কত তা জানতে পারবেন। —ফয়সালহাসান
No comments:
Post a Comment