Tuesday, 3 January 2012

শীর্ষে তিন খান

বলিউডের অভিনেতাদের পারিশ্রমিকের তালিকায় শীর্ষে রয়েছেন তিন খান—আমির, শাহরুখ ও সালমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই তিন তারকার গড় পারিশ্রমিক ২১ কোটি রুপি। এর বাইরে ছবি প্রযোজনা করেও তাঁরা মোটা অঙ্কের মুনাফা পান। যেমন, আমির প্রযোজনা করেছেন তালাশ ছবি। শাহরুখ লগ্নি করেছেন ডন ২ ছবিতে। সালমান প্রযোজিত ছবি হচ্ছে বডিগার্ড ও দাবাং ২। এসব ব্যবসাসফল ছবি থেকেও তিন তারকার পকেট কম ভারী হয়নি। অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা হিসেবে ক্যাটরিনা কাইফের নাম শোনা গেছে। তাঁকে নাকি নির্মাতা বাসু ভাগনানি তাঁর পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য ২০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব করেছেন। তবে কারিনা কাপুরও পারিশ্রমিক নেওয়ার বেলায় কম যান না। গোলমাল ৩ ছবিতে অভিনয়ের জন্য তাঁকে সাড়ে তিন কোটি রুপির বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে। হিরোইন ছবিতে অভিনয়ের জন্য পাঁচ কোটি রুপি তো পাচ্ছেনই, এমনকি ছবির লভ্যাংশও দেওয়া হচ্ছে। পরিচালকদের মধ্যে পারিশ্রমিকে শীর্ষে রাজকুমার হিরানি। তাঁর ফি ১৫ কোটি রুপি। একই সঙ্গে ছবির আয় থেকে কমপক্ষে ২৫ শতাংশ লভ্যাংশ দিতে হয়। ওয়েবসাইট।

No comments:

Post a Comment