প্রথম আসরেই নজড় কারতে উঠেপড়ে লেগেছে আইপিএলের আদলে শুরু হতে যাওয়া বিপিএল ম্যানেজম্যান্ট কমিটি। বিপিএলে সর্বশেষ যে চমকপ্রদ তথ্য তা হল_ কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান দল কিনতে আগ্রহ দেখিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন লিগটির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পরিচালক অঞ্জন গাঙ্গুলি।
ফেব্রুয়ারির ৯ তারিখ দেশের ক্রিকেটের হাল উত্তেজনা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে। দেশের ক্রিকেটে এতবড় ইভেন্ট যার জন্য প্রস্তুতিটাও হতে হবে শক্তপোক্ত। তো কতদূর এগোলো প্রস্তুতি? এই প্রথম সে বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন আয়োজক কর্মকর্তারা। মিরপুরে বৃহস্পতিবার দুপুরে বিপিএল কমিটি ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি 'গেম অন'-এর আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত হন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজ উদ্দিন মো. আলমগীর, গেম অনের ইভেন্ট ম্যানেজম্যান্টের পরিচালক অঞ্জন গাঙ্গুলি, বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এবং সিইও মঞ্জুর আহমেদ। সেখানেই অঞ্জন গাঙ্গুলি জানালেন, 'বিপিএলে দল কিনতে চেয়েছেন শাহরুখ খান। নিজস্ব কোম্পানি থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছে।' বলিউডের তারকাদের সঙ্গে এদেশের তারকাদের কি বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত করা হবে? জবাবে কমিটির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজ উদ্দিন মো. আলমগীর বলেন, 'বলিউড আর এদেশের সিনে তারকাদের মধ্যে আর্থিক বিবেচনা এক বিষয় নয়। এদেশের সিনে তারকাদের বিপিএলে অংশগ্রহণের ক্ষেত্রে ততটা গ্রহণযোগ্যতা আছে বলে মনে হয় না। তবে বিপিএলে বাংলাদেশের অন্যান্য অঙ্গনের তারকারা অবশ্যই অংশগ্রহণ করবেন।' ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য দল কেনার নিলামে দেশীয় কতগুলো কোম্পানি অংশ নিতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেছেন, 'আমাদের কাছ থেকে এ পর্যন্ত ৭টি কোম্পানি দল কেনার বিডিং কিনেছে; কিন্তু কোম্পানিগুলোর আপত্তির কারণে আমরা এখনই নামগুলো ঘোষণা করতে পারছি না।' গেম অনের অঞ্জন গাঙ্গুলি আরো জানান, 'ম্যাচগুলো সমপ্রচারের স্বত্ব কিনেছে স্থানীয় কোম্পানি চ্যানেল নাইন। তাদের সঙ্গেই বিদেশি টিভির আলোচনা হচ্ছে। অচিরেই তা ঘোষণা করা হবে।' বিপিএলে ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে অঞ্জন গাঙ্গুলি জানান, 'এই মুহূর্তে ভারতীয় দল অস্ট্রেলিয়াতে থাকায় মূল দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে না। তবে যারা টেস্ট খেলে ভারতে ফেরত আসছে তাদের সঙ্গে আলোচনা চলছে। তবে এটা ঠিক, ভারতীয় ক্রিকেটাররা বিপিএলে খেলবে। হয়ত এবার শচিনকে আনা সম্ভব নয়; কিন্তু এর মানে এই নয় যে, আগামীতে শচিনকে বিপিএলে দেখা যাবে না। শচিন, ধোনিসহ অনেকেকই বিপিএলে আগামীতে দেখা যাবে।' ক্রিকেট নেক্সট।

No comments:
Post a Comment