জি সিনে অ্যাওয়ার্ডস ২০১২
'দ্য ডার্টি পিকচার'ও 'রকস্টার' শীর্ষে

কালারস-স্ক্রিন অ্যাওয়ার্ডসের পর 'দ্য ডার্টি পিকচার'-এর জন্য এবার জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হলেন বিদ্যা বালান। জুরি বোর্ডের দৃষ্টিতেও সেরা অভিনেত্রী তিনিই। গত শুক্রবার সন্ধ্যায় চীনের মাকাউয়ে অনুষ্ঠিত হয় জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া অনুষ্ঠানটি উপস্থাপন করেন।
বিদ্যার দুটি পুরস্কার মিলিয়ে মোট ছয়টি শাখায় [সেরা গান-ইশ্ক সুফিয়ানা, সেরা নৃত্য পরিচালনা-উলালা, সেরা সংলাপ, বিচারকদের নির্বাচনে সেরা ছবি] সেরা হলো 'দ্য ডার্টি পিকচার'। 'রকস্টার'-এর জন্য রনবীর কাপুর সেরা অভিনেতা হন। সেরা পরিচালকের পুরস্কার গেছে এই ছবির নির্মাতা ইমতিয়াজ আলীর হাতে। ছবিটি সঙ্গীত পরিচালনা [এআর রহমান], গায়ক [মোহিত চৌহান], গীতিকার [ইরশাদ কামিল] আর সম্পাদনা শাখায়ও সেরা হয়েছে। জুরি বিভাগের বিচারে সেরা অভিনেতা শাহরুখ [ডন টু]। তার 'রা.ওয়ান' সেরা অ্যাকশন ছবি, বছরের সেরা গানসহ [ছাম্মাক চাল্লো] ছয়টি পুরস্কার পেয়েছে। সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল [শোর ইন দ্য সিটি] আর সেরা নবীন অভিনেত্রী পরিনীতি চোপড়া [লেডিস ভার্সাস রিকি বেল]। এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা জিতেন্দ্র।
No comments:
Post a Comment