‘রা.ওয়ান’ ছবির সাফল্যের পর এবার মহাকাব্য ‘মহাভারত’ অবলম্বনে ছবি বানানোর পরিকল্পনা করছেন বলিউড অভিনেতা-প্রযোজক শাহরুখ খান। আর এই ছবি বানাতে তিনি ‘রা.ওয়ান’-এর চেয়েও বড় বাজেট নিয়ে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। লন্ডনভিত্তিক একটি পত্রিকাকে দেয়া শাহরুখের সাক্ষাৎকারের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, এই ছবিটি বানানোর জন্য শাহরুখ এরইমধ্যে বিদেশী একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন। বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে ছবিটি মুক্তি দেয়ারও পরিকল্পনা রয়েছে কিং খানের। এই চলচ্চিত্রে ‘অ্যাভাটার’-এর চেয়েও বেশি আধুনিক স্পেশাল ইফেক্টস ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। এটি ‘লর্ড অফ দ্য রিংস’-এর মতো ট্রিলজি হবে বলেই স্বপ্ন দেখছেন তিনি।
No comments:
Post a Comment