Friday, 27 January 2012

স্পেনে ৫৩ লাখ বেকার

২০১১ সালের শেষ ৩ মাসে স্পেনে বেকারত্বের হার ৫০ লাখ ছাড়িয়ে গেছে। স্পেনের ন্যাশনাল স্ট্যাটিস্টিকস ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের শেষদিকে ৫৩ লাখ মানুষের কোন কর্মসংস্থান ছিল না। দেশটিতে বেকারত্বের এ হার ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছরের তৃতীয় ভাগে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেকারত্বের এ হার ছিল ৪৯ লাখ। এ খবর দিয়ে বিবিসি জানিয়েছে, বেকারত্বের হার বাড়ার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। এরই মধ্যে ইউরোপীয় অঞ্চলের ১৭টি দেশের মধ্যে স্পেনে বেকারত্ব সবচেয়ে বেশি। স্পেনের অর্থমন্ত্রী গতকাল বলেছেন, এ সংখ্যা ৫৪ লাখের নিচে।

No comments:

Post a Comment