Sunday, 22 January 2012

আশা ভোঁসলের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ!

বিষয়টি তাঁর জন্য ছিল এক অর্থে সামান্য অমনোযোগিতার। একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত বলিউডের অভিনেতা শাহরুখ খান ব্যস্তসমস্ত হয়ে মঞ্চের পেছনে গিয়ে গান না শুনে খানিক অন্য বিষয়ে মনোযোগী হয়েছিলেন! কিন্তু মঞ্চে যিনি গাইছিলেন; তাঁর নাম যে আশা ভোঁসলে।
ভারতের নন্দিত এই কণ্ঠশিল্পী তাঁর পুরস্কারটি গ্রহণ করে দর্শক অনুরোধে একটি গান গাইতে শুরু করেছিলেন। মঞ্চে গান গাওয়ার সময় এই প্রখ্যাত গায়িকার নজর এড়ায়নি গানের প্রতি শাহরুখের অমনোযোগিতার বিষয়টি।
অন্য কেউ হলে হয়তো তেমন গা করতেন না আশা। কিন্তু বলিউডের জনপ্রিয় ও নামজাদা অভিনেতা শাহরুখের কাছ থেকে মনোযোগের চেয়েও সম্মান দেখানোর বিষয়টিই সম্ভবত আশা করেছিলেন তিনি। গান শেষে তাই স্পষ্টই শাহরুখকে ডেকে জানতে চাইলেন আশা, ‘কী, গান ভালো লাগেনি?’ বুদ্ধিমান শাহরুখও ত্বরিত বুঝে ফেললেন তাঁর ত্রুটির বিষয়টি। গানের প্রতি তাঁর অমনোযোগের বিষয়টিই যে মনে লেগেছে এই নন্দিত গায়িকার। বিষয়টি আশা ভোঁসলেকে আহত করেছে। তত্ক্ষণাত্ এই প্রখ্যাত গায়িকার কাছে এর জন্য ক্ষমা চাইলেন শাহরুখ।

পাঠকের মন্তব্য



সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন
 
Nazim Uddin
Nazim Uddin
২০১২.০১.২২ ১৫:৫২
একেই বলে মহত্ব।
amin khan
amin khan
২০১২.০১.২২ ১৬:১৩
শাহরুখ খান তুমি বিতরকের জনম দিচ্চহ কেন ?
Mohammad Solaiman
Mohammad Solaiman
২০১২.০১.২২ ১৭:৪৯
আমি দেখেছি, অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমা চাইলে মন শুদ্ধ হয়, বিবেক পরিস্কার হয় আর মনোবল বাড়ে। আমরা কেউ দেবতা নই। ভুল হবেই। এজন্যই আল্লাহ্‌ ক্ষমা প্রার্থনাকারীকে বেশি ভালবাসেন।
Mamun Al Rashid
Mamun Al Rashid
২০১২.০১.২২ ১৮:৩১
True Hero!!
Rana
Rana
২০১২.০১.২২ ১৮:৩৯
it's a Good Human Beging .

No comments:

Post a Comment