সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এস আই টুটুলসুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে একান্ত কিছু সময় কাটিয়েছেন সংগীতশিল্পী এস আই টুটুল। আজ ২০ জানুয়ারি শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত স্বপ্নপুরী স্কুলে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বইসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন। শিশুদের লেখাপড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের খোঁজ-খবর নেন। এ ছাড়া শিশুদের পরিবেশিত গান ও অভিনয় উপভোগ করেন।
টুটুল বলেন, ‘আমি এর আগে ঢাকার বাইরে কয়েকটি শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছিলাম। ভবিষ্যতেও এ ধরনের কাজে নিজেকে যুক্ত রাখতে চাই।’ এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্নপুরী স্কুল পরিচালনা কমিটির সদস্যরা।
টুটুল বলেন, ‘আমি এর আগে ঢাকার বাইরে কয়েকটি শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছিলাম। ভবিষ্যতেও এ ধরনের কাজে নিজেকে যুক্ত রাখতে চাই।’ এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্নপুরী স্কুল পরিচালনা কমিটির সদস্যরা।
No comments:
Post a Comment