কথা ছিল ১৫ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১১’। ভেন্যু-সমস্যার কারণে শেষ পর্যন্ত সেটি আর করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুরস্কার প্রদান অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপন। অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মার্চ। ওই দিন কুয়ালালামপুরের মারদেকা স্টেডিয়ামে বসবে তারার মেলা।
চ্যানেল আই আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাচ্ছেন বাংলাদেশের অভিনয়, সংগীত ও চলচ্চিত্র জগতের একদল তারকা শিল্পী। অভিনয়শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন রাজ্জাক, ফারুক, রোজিনা, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা ও ফেরদৌস। আছেন আফজাল হোসেন, নোবেল, জয়া আহসান, মাহফুজ আহমেদ, কুসুম শিকদার, তিশা, মীম ও আরফিন শুভ।
সংগীতশিল্পীদের মধ্য থেকেও উল্লেখযোগ্য তারকারা মালয়েশিয়াতে ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১১ অংশ নিচ্ছেন। এঁরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমীন, আইয়ুব বাচ্চু, বারী সিদ্দিকী, মমতাজ, জেমস, মনির খান, নকুল কুমার বিশ্বাস, রিজিয়া পারভীন ও এস আই টুটুল।
মোট ১৬টি ক্যাটাগরিতে দেওয়া হবে এ পুরস্কার। পাশাপাশি থাকবে দেশের খ্যাতিমান শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।

No comments:
Post a Comment