আসিফ আসছেন'এক্স প্রেম' নিয়ে
বিনোদন রিপোর্ট 
সঙ্গীতের যুবরাজ খ্যাত আসিফ আকবর গানে ফিরেছেন-ভক্তদের জন্য এটা পুরনো খবর। নতুন খবর হচ্ছে, নতুন বছরে তিনি ভক্তদের জন্য নিজের নতুন অ্যালবাম 'এক্স প্রেম' নিয়ে আসছেন। প্রাথমিকভাবে অ্যালবামের শিরোনাম 'এক্স প্রেম' চূড়ানত্দ করা হয়েছে। এই অ্যালবামের মাধ্যমে শ্রোতা-ভক্তরা নতুন এক আসিফের সন্ধান পাবেন। গানের কথা, সুর আর সঙ্গীতে ব্যাপক পরিবর্তন আর বৈচিত্র্য থাকবে। ভক্তদের কাছে সঙ্গীতে নিজের প্রত্যাবর্তনকে অবিস্মরণীয় করে রাখতেই আসিফ সম্পূর্ণ নতুন আঙ্গিকে 'এক্স প্রেম' অ্যালবাম তৈরি করছেন। অ্যালবামের সুর-সঙ্গীত পরিচালনা করবেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, হাবিব ও প্রীতম আহমেদ। এ প্রসঙ্গে প্রীতম বলেন, 'এই অ্যালবামে কাজ করছি, শুধু এটুকুই বলতে পারি। দুটো গানের জন্য একাধিক গান বাঁধছি। সেখান থেকে আসিফ গান বেছে নেবেন। তার অ্যালবাম মানেই টেনশন, একাধিক সঙ্গীত পরিচালক কাজ করেন। বিষয়টি মাথায় রেখেই গান বাঁধতে হয়।'
No comments:
Post a Comment