তিলকরত্নে দিলশানপরশু জোহানেসবার্গে সফরের শেষ ম্যাচে জয়ের পর বলেছিলেন, ‘অধিনায়কত্ব দারুণ উপভোগ করছি, বোর্ড চাইলে অবশ্যই চালিয়ে যেতে চাই।’ বোর্ড (শ্রীলঙ্কা ক্রিকেট) যে চাইছে না, হয়তো এটা বুঝে ফেলেছিলেন তিলকরত্নে দিলশান। ২৪ ঘণ্টার মধ্যে তাই ছেড়ে দিলেন নেতৃত্ব। বরখাস্ত হওয়ার চেয়ে হয়তো শ্রেয় মনে করেছেন নিজে থেকে সরে দাঁড়ানোকেই!
এই ধারণাকে সত্যতা দিতেই যেন কিছুক্ষণ পর ঘোষণা করা হলো নতুন অধিনায়কের নাম। অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন মাহেলা জয়াবর্ধনে। কয়েক দিন ধরেই বাতাসে ভাসছিল, দিলশানকে সরিয়ে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে মাহেলা জয়াবর্ধনেকে। বিশ্বকাপের পর একবার অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জয়াবর্ধনে। এবার গুঞ্জনের পর বলেছিলেন, প্রস্তাব পেলে সিদ্ধান্ত নিতে একটু সময় নেবেন। এর আগে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন জয়াবর্ধনে, সেবার দায়িত্ব ছেড়েছিলেন নিজে থেকেই।
শ্রীলঙ্কার ক্রিকেটে সাম্প্রতিক পালাবদলের ধারাবাহিকতাতেই এলো এই পরিবর্তন। দিলিপ মেন্ডিসের নেতৃত্বধীন নির্বাচক কমিটিকে বরখাস্ত করে নতুন নির্বাচক কমিটি নিয়োগ দেওয়া হয়েছে অশান্তা ডি মেলের নেতৃত্বে। দুই বছরের জন্য দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যে কোচ জিওফ মার্শকে বরখাস্ত করে দেওয়াও একরকম নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা আসবে হয়তো শিগগিরই। সম্ভাব্য নতুন কোচ গ্রাহাম ফোর্ড এরই মধ্যে ছেড়ে দিয়েছেন কাওয়াজুলু নাটালের কোচের দায়িত্ব।
বিশ্বকাপ ফাইনালের পর কুমার সাঙ্গাকারার আকস্মিক পদত্যাগের পর দায়িত্ব পেয়েছিলেন দিলশান। তখন থেকে শ্রীলঙ্কার ক্রিকেটের অধোগতিরও শুরু। টানা চারটি টেস্ট ও ওয়ানডে সিরিজে হার। ১১ টেস্টে একটি জয়ের বিপরীতে হার ৫টি। ২১ ওয়ানডেতে জয় মাত্র ৮টিতে। দিলশানের জন্য পরিস্থিতি আরও সঙ্গিন হয়েছে ব্যাট হাতে হঠাৎই রান করতে ভুলে যাওয়ায়। বিশ্বকাপে সর্বোচ্চ রান (৫০০) করা ওপেনারের অধিনায়ক হিসেবে ওয়ানডে-গড় ২০.৯৫, ক্যারিয়ার গড় যেখানে ৩৪.৬৮। টেস্টে ব্যাটিং গড় ৪০.৮৯, অধিনায়ক হিসেবে ৩৩.৬০। তবে সত্যি বলতে দক্ষিণ আফ্রিকায় অধিনায়ক হিসেবে খুব একটা খারাপ করেননি। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট জিতেছে শ্রীলঙ্কা, ওয়ানডে সিরিজে প্রথম তিন ম্যাচ হারার পর জিতেছে শেষ দুটিতে। দুটিতেই বড় স্কোর তাড়া করে। পরশু ৩১২ রান তাড়া করে জিতেছে ২ উইকেটে! ওয়েবসাইট।

No comments:
Post a Comment