Monday, 16 January 2012

শাহরুখের ‘বিদ্যানুরাগ’!

মাঝে বেশ কিছুদিন প্রিয়াঙ্কা চোপড়ায় মুগ্ধ থাকার পর বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান সম্প্রতি বিদ্যা বালানের দিকে ঝুঁকেছেন! এক খবরে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, শাহরুখ খান সম্প্রতি ডার্টি পিকচার-খ্যাত বলিউডের অভিনেত্রী বিদ্যা বালানের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছেন। শাহরুখ জানিয়েছেন, তিনি বিদ্যা বালানের সঙ্গে কাজ করতে আগ্রহী। বিদ্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘সে অসাধারণ অভিনেত্রী, যদিও আমি ডার্টি পিকচার ছবিটি দেখিনি। ডিভিডিতে ইশকিয়া দেখেছি। পা ছবিটিও দেখেছি। তাঁর অভিনয়ে আমি মুগ্ধ।’ সাংবাদিকদের শাহরুখ এভাবেই তাঁর বিদ্যাপ্রীতির বর্ণনা দেন।
বিদ্যা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলিউডের এই অভিনেতা নারীদের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বিদ্যার অসাধারণ অভিনয় দক্ষতার বিষয়টি ছাড়াও আমি বিশ্বাস করি, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পরিশ্রমী।’ তিনি বলেন, ‘আশা করি, বিদ্যার সঙ্গে অভিনয়ের একটি সুযোগ আমি পাব।’
জানা গেছে, বিদ্যা বালানও শাহরুখের এই আগ্রহে আপ্লুত হয়েছেন। বিদ্যা জানিয়েছেন, ‘কেন নয়, আমি শাহরুখের সঙ্গে কাজ করতে পারলে আনন্দিতই হব।’ সে ক্ষেত্রে বলিউডের কিং খানের প্রিয়াঙ্কা-পর্বের যবনিকা পড়তে যাচ্ছে বলেও অনেকে মনে করছেন

No comments:

Post a Comment