Friday, 20 January 2012
আনুশকা শর্মার মেজাজ দমন
ভক্তের বিড়ম্বনার শিকার হন তারকারা। এর থেকে বাদ পড়লেন না বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে লালগালিচায় আনুশকা কথা বলছিলেন ক্যামেরার সামনে। এমন সময় তাঁর এক অতি-উৎসাহী ভক্ত সব ব্যারিকেড পেরিয়ে তাঁর কাছে চলে আসে এবং চিৎকার করে বলতে থাকে, ‘বিকিনি পরলে তোমাকে দারুণ লাগে।’ ব্যস! আনুশকা রেগে লাল হয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন; চিৎকার করে বলেন, ‘পাগল নাকি! একে এখান থেকে নিয়ে যাও।’ সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মী এসে লোকটাকে সরিয়ে নিয়ে যায়। তবে ভক্তকে ঝাড়ি মেরেই দ্রুত রাগ কমিয়ে আবারও ক্যামেরার সামনে কথা বলা শুরু করেন আনুশকা। এই না হলে অভিনেত্রী!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment