চারদিকে কেবল সমালোচনা। অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে ভারতীয় দল ‘ধবলধোলাই’ হওয়ার পর জোর দাবি উঠেছে, মহেন্দ্র সিং ধোনির টেস্ট অধিনায়কত্ব কেড়ে নেওয়া হোক। গণমাধ্যমেও জোর গুঞ্জন—টেস্ট অধিনায়কত্ব হারাতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। এ পরিস্থিতি ধোনি নিজেই জানিয়ে দিয়েছেন, টেস্ট দলের নেতৃত্ব ছাড়তে প্রস্তুত তিনি।
কাল বুধবার মাঠে গড়াবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে আজ ধোনি সাংবাদিকদের বলেন, এটি (অধিনায়কত্ব) কারও একার নয়। এই পদ দায়িত্ব বাড়ায়। যতক্ষণ এই দায়িত্বে আছি, ততক্ষণ ভালো করতে চাই আমি। তবে আমি এই পদ আঁঁকড়ে রাখতে চাই না। আমার চেয়ে যদি ভালো কেউ থাকেন, তিনি আসতে পারেন।’
ধোনি বলেন, ‘সবাই চায়, ভারত ভালো খেলুক। যদি ভালো করার মতো কেউ থাকে, নেতৃত্ব তাঁকেই দেওয়া উচিত।’
টেস্ট সিরিজ চলার সময় ধোনি ইঙ্গিত দিয়েছিলেন, ২০১৩ সালের মধ্যে টেস্ট ক্রিকেট ছাড়তে পারেন তিনি। তবে ২০১৫ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবেন। এ প্রসঙ্গে ধোনি এখন বলছেন, ‘২০১৩ সাল শেষ হতে প্রায় দুই বছর বাকি। এত দিন বাঁচব কি না, এটাই জানি না। এর মধ্যে আইপিএল, চ্যাম্পিয়নস লিগ, অনেক সিরিজ থাকবে। আগে-ভাগেই সূচি নির্ধারণ করে দেওয়া সম্ভব নয়।’ ওয়েবসাইট।

No comments:
Post a Comment