আবদুল হালিমআবদুল হালিমকে কাল সুসংবাদ দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি দূরত্ব মাথায় বল রাখার স্বীকৃতি পেয়েছেন মাগুরার হালিম। গত বছরের ২২ অক্টোবর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বল মাথায় নিয়ে ১৫.২ কিলোমিটার পেরোনোর পর হালিম গিনেস বইয়ে নাম তুলতে আবেদন করেন। কাল গিনেসের ওয়েবসাইটে উঠেছে হালিমের নাম, যাতে বলা হয়েছে, ‘সবচেয়ে বেশি দূরত্ব বল মাথায় রেখেছেন হালিম।’
এর আগে বাংলাদেশ থেকে গিনেস বুকে নাম লিখিয়েছেন জোবেরা রহমান লিনু। তাঁরটা অবশ্য ছিল খেলোয়াড়ি কৃতিত্বের স্বীকৃতি।
এর আগে বাংলাদেশ থেকে গিনেস বুকে নাম লিখিয়েছেন জোবেরা রহমান লিনু। তাঁরটা অবশ্য ছিল খেলোয়াড়ি কৃতিত্বের স্বীকৃতি।
No comments:
Post a Comment