হিন্দুদের ধর্মীয়গ্রন্থ 'মহাভারত' নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন বলিউডি অভিনেতা-প্রযোজক শাহরুখ খান। রা. ওয়ানে ব্যাপক সাফল্যের পর তিনি 'মহাভারত' নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, এ ছবিতে রা. ওয়ানের চেয়েও বড় বাজেট ধরা হয়েছে। লন্ডনভিত্তিক একটি পত্রিকাকে দেয়া শাহরুখের সাক্ষাৎকারের বরাত দিয়ে দৈনিক ভাস্কর জানিয়েছে, এ সিনেমাটি বানানোর জন্য শাহরুখ এরইমধ্যে বিদেশি একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন। বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে ছবিটি মুক্তি দেয়ারও পরিকল্পনা রয়েছে কিং খানের। এ চলচ্চিত্রে 'অবতার'র চেয়েও বেশি আধুনিক স্পেশাল ইফেক্টস ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। ছবিটি নিয়ে তিনি অস্কার আসরে লড়াইয়েরও পরিকল্পনা করছেন।
Saturday, 21 January 2012
'মহাভারত' নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন শাহরুখ
হিন্দুদের ধর্মীয়গ্রন্থ 'মহাভারত' নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন বলিউডি অভিনেতা-প্রযোজক শাহরুখ খান। রা. ওয়ানে ব্যাপক সাফল্যের পর তিনি 'মহাভারত' নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, এ ছবিতে রা. ওয়ানের চেয়েও বড় বাজেট ধরা হয়েছে। লন্ডনভিত্তিক একটি পত্রিকাকে দেয়া শাহরুখের সাক্ষাৎকারের বরাত দিয়ে দৈনিক ভাস্কর জানিয়েছে, এ সিনেমাটি বানানোর জন্য শাহরুখ এরইমধ্যে বিদেশি একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন। বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে ছবিটি মুক্তি দেয়ারও পরিকল্পনা রয়েছে কিং খানের। এ চলচ্চিত্রে 'অবতার'র চেয়েও বেশি আধুনিক স্পেশাল ইফেক্টস ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। ছবিটি নিয়ে তিনি অস্কার আসরে লড়াইয়েরও পরিকল্পনা করছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment