হূতিক রোশনআড়াই মাস আগে পিঠে ব্যথার কারণে বিশ্রামে যান হূতিক রোশন। পিঠের ব্যথা কদিন পর সেরে গেলেও পড়েছিলেন নতুন বিপদে। অবকাশে থাকার সময় বন্ধুবান্ধবের নিয়ে আসা ব্রাউনি, কাপকেক খেয়ে ওজন বাড়িয়ে ফেলেন তিনি। এদিকে কদিন পরেই যে কৃষ থ্রির শুটিং। অবসাদগ্রস্ত হয়ে পড়েন হূতিক। অনেকেই ভেবেছিলেন শেষমেশ না আবার শুটিং পেছাতে হয়। কিন্তু না, কৃষ থ্রির জন্য হূতিক এখন পুরোপুরি প্রস্তুত। মাত্র কদিনে কীভাবে প্রস্তুত হলেন, ভেবে চোখ কপালে তুলেছেন অনেকই। ভক্তদের জন্য সেই রহস্য অবশ্য ফাঁস করে দিয়েছেন হূতিক। ‘নিজেকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য বেশ কাঠখড় পুড়িয়েছি। একজন শারীরিক প্রশিক্ষক, পুষ্টিবিদ, বন্ধুবান্ধব; এমনকি ইন্টারনেটের শরণাপন্নও হয়েছি। আমরা অস্বাস্থ্যকর খাবার খাই প্রচুর। এর মধ্যে যতটা সম্ভব অর্গানিক হতে হবে। শরীর আসলে একটা যন্ত্র। এর জন্য বিশ্রাম দরকার। তাই দিনে ন্যূনতম সাত ঘণ্টা ঘুমাতে হবে। প্রতি দুই ঘণ্টা পরপর খেতে হবে। অবশ্যই ক্যালরি খরচ করতে হবে।’ এই হলো হূতিকের সুঠাম দেহের গোপন রহস্য। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
No comments:
Post a Comment