Wednesday, 1 February 2012

ধোনি এবং অধিনায়কত্ব

ধোনি ধোনি
ভালো কাউকে পেলে অবশ্যই তাঁকে দায়িত্ব দেওয়া উচিত। এটা আঁকড়ে ধরে রাখার মতো কিছু নয়

নির্বিকার, অনুভূতিহীন অবাক এক চরিত্র মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের ফলাফল জানা না থাকলে ধোনিকে দেখে বোঝা মুশকিল, ভারত হেরেছে, না জিতেছে। কিংবা ধোনি সেঞ্চুরি করেছেন, নাকি শূন্য! বিশ্বকাপের পর অনেকেই যখন ধোনিকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলছিলেন, তখনো ধোনি উচ্ছ্বাসে ভেসে যাননি। এখন সমানে যখন তাঁর মুন্ডুপাত চলছে, তিনি একই রকম শান্ত। টেস্ট সিরিজের পর কালই প্রথম মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। জানিয়ে দিলেন, টেস্ট অধিনায়কত্বে পরিবর্তন এলে তা মেনে নেবেন হাসিমুখেই।
বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝামাঝি থেকেই তোপের মুখে ধোনির অধিনায়কত্ব। বীরেন্দর শেবাগের সঙ্গে দ্বন্দ্বের গুজব, মাঠে নিষ্ক্রিয়তা, নিজের ফর্মের দুর্দশা—সব মিলিয়ে ভারতের ব্যর্থতায় সবকিছুর আগে সামনে চলে আসছে ধোনির ব্যর্থতা। লম্বা সংবাদ সম্মেলনে পরদিনের (আজ) টি-টোয়েন্টি বা আসন্ন ত্রিদেশীয় সিরিজের চেয়ে ধোনিকে বেশি কথা বলতে হলো তাই নিজের ভবিষ্যৎ নিয়েই।
যথারীতি ধোনিকে দেখে বা কথা শুনে বোঝার উপায় ছিল না, তাঁর ভেতরে কী চলছে বা আদৌ কিছু চলছে কি না। অধিনায়কত্ব নিয়ে তাঁর ভাবনা: ‘এটা স্রেফ একটা পদ, যত দিন আছি সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব। কিন্তু এমন নয় যে যেনতেনভাবে এটাকে ধরে রাখার চেষ্টা করব। যদি আমার চেয়ে ভালো পরিবর্ত পাওয়া যায়, সে আসতে পারে। এটা উন্মুক্ত একটা ব্যাপার। দিন শেষে ভারত ভালো করুক, এটাই সবার চাওয়া। ভালো কাউকে পেলে অবশ্যই তাঁকে দায়িত্ব দেওয়া উচিত। এটা আঁকড়ে ধরে রাখার মতো কিছু নয়।’
ধোনির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় জ্বালানির জোগান দিয়েছেন নিজেই। সিরিজের মাঝপথেই বলেছিলেন, আগামী বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে ২০১৩ সালে হয়তো টেস্ট ক্রিকেট ছাড়তে পারেন। সিরিজের মাঝখানে তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা হয়েছে, এখনো হচ্ছে। কাল নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিলেন, ‘আমি বলেছিলাম, ২০১৩ সালের শেষে....এটা কেবল ২০১২ সালের শুরু। ২০১৩ এখনো দুই বছর বাকি। দুই বছর বেঁচে থাকব কি না, এটাই তো জানি না! অনেক লম্বা সময় এটা। এ জন্যই বলেছিলাম, ২০১৩-এর শেষে ভেবে দেখব আমি বিশ্বকাপ খেলতে পারব কি না। কোনো নির্দিষ্ট একটা সংস্করণের ব্যাপার নয়, এটা ক্রিকেটের ব্যাপার। ২০১৪ পর্যন্ত আমি খেলতে পারব না এবং ধরা যাক পরের বিশ্বকাপ খেলার মতো ফিট আমি নই। তখন দেখা যাবে এমন একজনকে বিশ্বকাপে নিতে হচ্ছে, যে মাত্র ২৫টি ম্যাচ খেলেছে।’
টেস্ট ক্রিকেট ছাড়তে চাওয়ায় সৌরভ গাঙ্গুলীসহ অনেকে প্রশ্ন তুলেছিলেন, ধোনি টেস্ট ক্রিকেটে আগ্রহ হারিয়ে ফেলেছেন কি না। এই প্রশ্নেই কেবল চরিত্রের বাইরে গিয়ে খানিকটা উত্তেজিত ধোনি, ‘অবশ্যই টেস্টে আমার আগ্রহ আছে, এটাই আসল ক্রিকেট। তবে সব ধরনের ক্রিকেটেরই আলাদা চ্যালেঞ্জ আছে। সবগুলোই রোমাঞ্চকর। যত দিন পারি, আমি তিন সংস্করণই খেলে যাব।’
টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে ভারত অধিনায়ক হয়ে গেলেন দার্শনিক, ‘এখনো আমি পথে আছি...২০১৩ সাল নিয়ে আমি বলেছি, যেটা এখনো দুই বছর দূরে। আপনি জানেন না, তখনো আপনি ক্রিকেট কাভার করবেন কি না। আমি জানি না, আমি ক্রিকেট খেলব কি না। এটা এখনো অনেক দূরের পথ।’
সময়ের আলোচিত প্রশ্নটি আবার হলো একটু ঘুরিয়ে। ভারতের হয়ে তিন ধরনের ক্রিকেটে ব্যাটিং-কিপিং-অধিনায়কত্ব—একই দায়িত্ব আইপিএল-চ্যাম্পিয়নস লিগে, এত চাপ সামলে ভারতের আসন্ন পুনর্গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই কি যোগ্যতম? ধোনির উত্তর তাঁর মতোই, ‘কেউ নিজে তো আর সিদ্ধান্ত নিতে পারে না, সে যোগ্য কি না। সিদ্ধান্ত নেয় অন্যরা। যদি চেষ্টার কথা বলা হয়, এটুকু বলতে পারি আমি শতভাগই দিচ্ছি।’ ওয়েবসাইট।

পাঠকের মন্তব্য



সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন
 
Jahir Mamun
Jahir Mamun
২০১২.০২.০১ ০৪:১৮
If dhoni plays for india team, then he should play as captain only, there is nobody else to lead india cric team.
Aritra chaterjee (kolkata)
Aritra chaterjee (kolkata)
২০১২.০২.০১ ০৬:২৫
Good Luck India. Dhoni is a great captain
Ronnie Chowdhury
Ronnie Chowdhury
২০১২.০২.০১ ০৯:১৩
that's why you are the best. another legend after Anil Kumble in India team.
Md.Moshiur Rahman
Md.Moshiur Rahman
২০১২.০২.০১ ১০:৫২
Dhoni is a great captain all the best
Md Dalim
Md Dalim
২০১২.০২.০১ ১৩:৫০
I FEEL VERY HAPPY AND COMFORTABLE WITH DHONY. BECOUSE DHONY SAID GOOD WORD FOR PERSON OF THE WORLD. I LIKE DHONY BECOUSE HE IS A GOOD CAPTAIN.
Tanher
Tanher
২০১২.০২.০১ ১৪:০৬
You are the champ Dhoni.Keep it up.
Tushar (Kolkata)
Tushar (Kolkata)
২০১২.০২.০১ ১৪:৫১
nicely said.......

No comments:

Post a Comment