
আজ ১ ফেব্রুয়ারি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১২।
বিকেল সাড়ে চারটার দিকে বাংলা একাডেমী চত্বরে বাঙালির প্রাণের মেলা ও লেখক, পাঠক, প্রকাশক ও সাধারণের মিলনমেলা হিসেবে খ্যাত অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রতিবারের মতো মেলার পাশাপাশি এবারও রবীন্দ্রমঞ্চে মাসজুড়ে থাকবে আন্তর্জাতিক মাতৃভাষাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা।
মেলা চলবে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১১টায়। আর ২১ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ব্রিটিশ কবি উইলিয়াম র্যাডিচে, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রমুখ।
No comments:
Post a Comment