Thursday, 2 February 2012

বিপিএল টাইটেল স্পন্সর ‘ডেসটিনি-বৈশাখী’


স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে বড় পরিসরে যুক্ত হল ডেসটিনি গ্রুপ। দেশের অন্যতম সেরা গ্রুপ অব কোম্পানিটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টাইটেল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। যার বদৌলতে বিপিএলের নামকরণ হচ্ছে ‘ডেসটিনি-বৈশাখী বিপিএল’।
বিপিএলের আয়োজন স্বত্ব ৬ বছরের জন্য কিনে নেয় ভারতভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট’।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেসটিনি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোফরানুল হক, টুর্নামেন্টের মিডিয়া পার্টনার চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, বিপিএল আয়োজক কমিটির সদস্য সচিব সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ৭ কোটি ৫০ লাখ টাকার বিনিময়ে ডেসটিনি গ্রুপ বিপিএলের প্রথম আসরের জন্য টাইটেল স্পন্সর হয়েছে।
চুক্তি সম্পাদনের আগে মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন। স্বাগত বক্তব্যে তিনি বলেছেন, ‘বিপিএলের মতো একটি আসরের টাইটেল স্পন্সর হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। বিশ্ব ক্রীড়াঙ্গনে যে খেলাটি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে এবং সামনের সারিতে নিয়ে এসেছে। এই খেলাটিতে আমরা জনপ্রিয়তা পেয়েছি, সাফল্যও আসতে শুরু করেছে। ফলে খেলার প্রতি আমাদের যথেষ্ট দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা থেকেই বিপিএলের সঙ্গে যুক্ত হওয়া। এর মাধ্যমে দেশের তরুণ সমাজকে উদ্দীপ্ত করতে চাই।’৭
টাইটেল স্পন্সর হওয়া প্রসঙ্গে রফিকুল আমীন বলেছেন, ‘দেশকে গড়ে তোলার জন্য ডেসটিনি গ্রুপ নিজেদের অবস্থান থেকে ভালো কাজ করছে। সেই কাজের ধারাবাহিকতায় আমরা ক্রিকেটের বিশাল আয়োজনে সম্পৃক্ত হলাম। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তি হলেও আমরা এখানে থাকতেই এসেছি।’
চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী বলেছেন, ‘বিপিএলকে ভারতের আইপিএলের মতো জনপ্রিয় করে তুলতে হবে, যে জনপ্রিয়তার স্রোতে আমাদের ক্রিকেটে নতুন জোয়ার আসবে। ক্রিকেট থেকে পরবর্তীতে অন্য ক্রীড়াক্ষেত্রেও তা ছড়িয়ে পড়বে।’ বিপিএলের ম্যাচ সম্প্রচার প্রসঙ্গে বাপ্পী বলেছেন, ‘বিপিএলের ম্যাচ সম্প্রচারের বিষয়ে আমরা ইতিমধ্যে ইএসপিএনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এছাড়া পাকিস্তান, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি চ্যালেনের সঙ্গে আলোচনা চলছে। আমরা বাংলাদেশি হিসেবে গর্বের সঙ্গে বলছি, এই প্রথম বাংলাদেশি চ্যানেলের কাছ থেকে বিদেশি চ্যানেল ম্যাচ সম্প্রচারের অধিকার কিনছে।’
নিউজ সোর্স দৈনিক ডেস্টিনি

No comments:

Post a Comment