Saturday, 4 February 2012

আফ্রিকায় প্রথম ট্যাবলেট বানাল কঙ্গো

ইউরোপ এবং এশিয়ায় ট্যাবলেট নিয়ে মাতামাতি থাকলেও আফ্রিকার কোনো দেশ থেকে এত দিন কোনো ট্যাবলেট তৈরি হয়নি। ‘আফ্রিকার স্টিভ জবস’খ্যাত কঙ্গোর উদ্ভাবক ভেরোন ম্যানকোউয়ের তৈরি ‘ওয়ে-সি’ ট্যাবলেটটিই আফ্রিকা মহাদেশ থেকে তৈরি হওয়া প্রথম টাচ ট্যাবলেট। শিগগিরই এ ট্যাবলেটটি কঙ্গোর বাজারে আসবে বলে দাবি করেছেন ২৬ বছর বয়সী উদ্ভাবক ম্যানকোউ।
ম্যানকোউ তাঁর উদ্ভাবিত ট্যাবলেটটির নাম দিয়েছেন ‘ওয়ে-সি’ যার অর্থ নক্ষত্রের আলো। ৭.৪ ইঞ্চি বাই ৬.৭ ইঞ্চি মাপের ট্যাবলেটটির ওজন ৩৮০ গ্রাম। এতে রয়েছে ওয়াই-ফাই, ৪ গিগাবাইট মেমোরি সুবিধা।
ম্যানকোউ জানিয়েছেন, প্রযুক্তির দিক থেকে ওয়ে-সি ট্যাবলেটটি বাজারে অন্যান্য ট্যাবলেটের সমকক্ষ। এমনকি অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ডিভাইস।
ডিভাইসটি তৈরিতে কাজ করেছে ম্যানকোউ প্রতিষ্ঠান ‘ভিএমকে’। এর যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে চীনে। কারণ হিসেবে ম্যানকোউ জানিয়েছেন, খরচ এবং কারখানা সুবিধার কথা। পশ্চিম আফ্রিকার ১০টি দেশ ছাড়াও বেলজিয়াম, ফ্রান্স ও ভারতের বাজারে ১৫ ফেব্রুয়ারি থেকে ওয়ে-সি ট্যাবলেটটি বাজারে আসবে। ডিভাইসটির দাম ২৯৯ ডলার।

No comments:

Post a Comment